গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারে সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য কলিম উদ্দিন কর্তৃক চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন রমজান আলী রুবেলকে মারধর করা হয়েছে।আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সরকারি বনের জমি দখল ও অবৈধ করাতকালের ছবি তোলার সময় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ভুক্তভোগী রমজান আলী রুবেল জানান, কাওরাইদ ইউনিয়নের ১ নং ইউপি সদস্য কলিম উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে ইউপি সদস্য ও তার ছেলের নেতৃত্বে আমাকে মারধর করা হয়।সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করে থানা নিয়ে আসেন।অভিযুক্ত কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ইউপি সদস্য কলিম উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি বাড়িতে ছিলাম, পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে মারধর করা হয়েছে।এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আজিজ জানান, আইন হাতে তুলে নেওয়া কারও জন্যই কাম্য নয়। ইউপি সদস্য কলিম উদ্দিন যদি কোনও ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনকে একাধিকবার ফোনে চেষ্টা করে ও কথা বলা সম্ভব হয়নি।